প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক
ভৌগোলিক সীমানা কিংবা কাঁটাতারের বাধা—কোনো কিছুই যে প্রেমের টানের কাছে বাধা হতে পারে না, তার আরও একটি দৃষ্টান্ত তৈরি হলো শরীয়তপুরের জাজিরায়। সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ককে সার্থক করতে পাকিস্তান থেকে জাজিরায় ছুটে এসেছেন মোজাম্মেল হোসাইন (২৬) নামে এক যুবক। তার এই আসার একমাত্র উদ্দেশ্য জাজিরার বিলাসপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের তরুণী তানজিলা (১৯)। ....
